
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন। রাবাবের নিয়োগ আদেশ এরই মধ্যে অনুমোদন হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।