জোয়ানেরচর "ক্লিনিকে পুষ্টি বাগান" স্থাপনের লক্ষ্যে সিজি মিটিং

S M Ashraful Azom
জোয়ানেরচর ক্লিনিকে পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে সিজি মিটিং
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:  জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বাগান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ রবিবার ১৭ই ডিসেম্বর জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে এ সভার আয়োজন করা হয়।

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, জামালপুরের,দেওয়ানগন্জ্ঞ উপজেলায়।

উক্ত মিটিংয়ে  উপস্থিত ছিলেন জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের সহ সভাপতি মোছাঃ মাফিয়া বেগম(মহিলা মেম্বার), জমি দাতা মোঃ সাইফুল ইসলাম (অবঃ শিক্ষক) ,মতিউর রহমান, মোঃ মোর্শেদ মাষ্টার, হাফিজুর রহমান, মোছাঃ রিনা বেগম  সহ সকল সিজি এ সদস্য গন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিএ আফসানা মিমি মিম, সিএনপি শরিফা খাতুন, সিএনপি ছাবিনা বেগম, পিডিএইচ ভলান্টিয়ার মিনারা খাতুন এবং  সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) ।

 উক্ত আলোচনা সভা সভাপতি মোছাঃ মাফিয়া  মেম্বার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।উক্ত সভায় গত মিটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা হাফিজুর রহমান।

সিভিএ আফসানা মিমি মিম বলেন,অতি দরিদ্র, দরিদ্র, চিহ্নিত করে চুড়ান্ত তালিকা দিতে হবে, ওয়ার্কিং গ্রুপের দক্ষতা বাড়াতে হবে, কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বাগান করতে হবে, উপস্থিত সকলে সহমত জ্ঞাপন করেন।

সিএনপি শরিফা খাতুন  বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষকে, মা, শিশু, কিশোরীদের কমিউনিটি ক্লিনিক মুখী করতে হবে। সেবা মুলক কাজে অংশ গ্রহন করে ক্লিনিকের চিত্র উন্নয়নে অবদান রাখতে হবে।

সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)  বলেন, কমিউনিটি ক্লিনিকের আশেপাশের কিশোরীদের নিয়ে কিশোরী ক্লাব গঠণ করতে হবে , এতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীদের স্বচেতনামুলক কাজে অংশ নিয়ে এলাকাবাসীকে উদ্ভুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন  কমিউনিটি ক্লিনিকের পুষ্টির বাগান স্থাপন করার লক্ষ্যে, মাটি ভরাট, চারি পাশে বেড়া, এবং অন্যান্য কাজের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান