স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে আপস নেই, বললেন ওবায়দুল কাদের

S M Ashraful Azom
স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে আপস নেই, বললেন ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে কোন আপস নেই।
সোমবার মহান বিজয় দিবসে জাতীয় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের প্রেতাত্মা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে কোন আপস নেই।

তিনি বলেন, কোন অনুপ্রবেশকারীরও আওয়ামী লীগে জায়গা হবে না, যদি কেউ থেকেও থাকে তাদেরকে আগামী সম্মেলনের মাধ্যমে বাদ দেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান