বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

S M Ashraful Azom
বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
সেবা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার প্রথম প্রহরে সমাধি সৌধের বেদিতে প্রথমে পুষ্পাঞ্জলি প্রদান করেন ডিসি শাহিদা সুলতানা। পরে এসপি সাইদুর রহমান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। বিজয়ের মুহুর্মুহু ধ্বনিতে উদ্বেলিত হয়ে ওঠে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স ।

এদিকে দুপুরে ১২ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান