ফকিরহাটে ডিবি পুলিশ পরিচয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই

S M Ashraful Azom
0
ফকিরহাটে ডিবি পুলিশ পরিচয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই
সেবা ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে ডিবি পুলিশের পরিচয়ে ৭লক্ষ ৩হাজার টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় মাইক্রো বাসের চালকসহ ৪ছিনতাইকারীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। ছিনতাইকাীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে ফলতিতা মৎস্য আড়তের রতন ফিসের পরিচালক আনন্দ কুমার গাইন এর কর্মচারী মনি শংকর বিশ্বাস ফকিরহাট স্যোসাল ইসলামী ব্যাংক লিঃ থেকে ৭লক্ষ ৩হাজার টাকা উত্তোলন করে মটরসাইকেল যোগে ফলতিতা যাওয়ার পথে মুলঘর কাকডাঙ্গা নামক স্থানে পৌঁছালে দুইটি মাইক্রোবাস থেকে ৬/৭জন তার গতিরোধ করে এবং ডিবি পুলিশের পরিচয়ে মনি শংকরের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এসময় স্থানীয় জনৈক ব্যক্তি ঘটনাটি দেখে ফলতিতা মৎস্য ব্যবসায়ীদের খবর দেয়। মুহুর্তের মধ্যে মৎস্য ব্যবসায়ীরা ফলতিতা মহাসড়কে এসে প্রতিটি গাড়ী চেক করতে থাকে। এমন সময় একটি মাইক্রোবাসে মনি শংকরকে দেখতে পেয়ে তাদেরকে আটক করে গনধোলাই দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়।

এসময় আটককৃত চালক সহ ৪জনকে আটক করে নিয়ে আসেন। আটককৃতরা হল ময়মনসিংহ জেলার তারাকালার দোহার গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র মাইক্রোবাস চালক মোঃ রুবেল হোসেন (৩০), ছিনতাইকারী মাদারীপুরের আক্কাস কাজীর পুত্র মোঃ জামাল গাজী (৩২), উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের পুত্র রিপন হোসেন (৪০) ও বেনাপোলের ভবেরবেড় গ্রামের ওয়াসিম বেপারীর পুত্র সোহরব হোসেন (৪০)।

এর মধ্যে গুরুত্বর আহত ৩ছিনতাইকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ছিনতাইকৃত ৭লক্ষ ৩হাজার টাকা উদ্ধার হয়নি। পালিয়ে যাওয়া মাইক্রোবাসের উক্ত টাকা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্র।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top