গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব

S M Ashraful Azom
গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার  পুলিশ লাইন মাঠে বিভিন্ন পিঠার সমাহারে এক বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি পিঠা উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে চিতুই পিঠা, ভাপা পিঠাসহ বিভিন্ন জাল এবং মিষ্টিসহ রকমারি স্বাদের ৩১ প্রকারের পিঠা এই পিঠা উৎসবে প্রদর্শন করা হয়। এছাড়া এই পিঠা উৎসবে ফুচকা, গরম গরম ভাপা পিঠাসহ চা এবং কফি আলাদা আলাদা স্টল দেয়া হয়। এছাড়া এ উপলক্ষে বর্ণালী আতসবাজি এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, জেলা প্রশাসক মো. আবদুল মতিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরু, পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ প্রমুখ। পিঠা উৎসবে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সাত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজন এবং রাজনীতিবিদ, এনজিও কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান