বকশীগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

S M Ashraful Azom
বকশীগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দুই মটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হযরত আলী (৩০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বকশীগঞ্জ-সানন্দবাড়ি সড়কের গোপালপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত হযরত আলী দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলী মটরসাইকেল চালিয়ে বকশীগঞ্জ শহর থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরছিলেন। বগারচর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় উল্টো দিক থেকে আসা অন্য একটি মটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হয় হযরত আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন>> ফকিরহাটে বিরল আকৃতির নবজাত‌কের জন্ম

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান