উচ্চতর গ্রেড পেলেন ১০০ রাজস্ব কর্মকর্তা

S M Ashraful Azom
উচ্চতর গ্রেড পেলেন ১০০ রাজস্ব কর্মকর্তা
সেবা ডেস্ক: সারাদেশের ১০০ জন রাজস্ব কর্মকর্তাকে টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দিয়েছে বাংলাদেশ সরকার। শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের এসব কর্মকর্তাকে টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দিয়ে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরির বেতন ভাতাদি আদেশ ২০১৫ এর ৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৭(৯) অনুচ্ছেদ অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দশম, একাদশ এবং দ্বাদশ গ্রেডভুক্ত ২য় শ্রেণির কর্মকর্তাদের টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পদোন্নতি/উচ্চতর টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১০০ জনকে জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী এ টাইম স্কেল দেয়া হয়। তাদের বেতন হবে ১১ হাজার থেকে ২০ হাজার ৩৭০ টাকা (গ্রেড-৯)।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান