শেরপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

S M Ashraful Azom
শেরপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।

বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার কর্মী জয়নাল আবেদীন হাজারী প্রমুখ। ওইসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে বাস টার্মিনাল এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান