নতুন সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা শাকিবা

S M Ashraful Azom
0
নতুন সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা শাকিবা
সেবা ডেস্ক: দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী ‘তোলপাড়’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এ ছবিতে শাকিবার বিপরীতে সনি রহমান অভিনয় করেছেন। শাকিবা বলেন, নতুন এ ছবিতে কাজ করে ভালো লাগছে। অনেকদিন পর আবার কাজ শুরু করেছি। সবার সঙ্গে নতুন কাজ নিয়েও কথা চলছে। ‘তোলপাড়’ ছবিতে রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন গল্পনির্ভর ছবি এটি।

দর্শকরা এটি পছন্দ করবেন বলে আশা করছি। এ ছাড়া মাঝে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছি। এ ছবিতে আমার চরিত্র একজন টিভি সাংবাদিকের। নতুন বছরে নতুন সিনেমায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, সামনে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।  মাঝে কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে কথা হয়েছিল। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এ ছাড়া সামনে আহমেদ ইলিয়াস ভুঁইয়ার পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। এরইমধ্যে এ বিষয়ে মিটিং হয়েছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই ছবির মহরত অনুষ্ঠিত হবে। এ ছবিতে সনি রহমান আমার বিপরীতে কাজ করবেন। এছাড়া আরো একজন হিরো এতে থাকার কথা রয়েছে। গত ঈদে সাজিন আহমেদ বাবুর ‘চলো না ঘুরে আসি’ নামের টেলিছবিতে কাজ করেছেন শাকিবা। নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারও হয়েছে।

শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’-তে কাজ করলেও এটি এখনো মুক্তি পায়নি। ছবিটি পরিচালনা করেন এনামুল করিম নির্ঝর। নতুন বছরে নতুন আরো কিছু কাজের খবর জানাবেন এই চিত্রনায়িকা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top