বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে পিঠা মেলা

S M Ashraful Azom
বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে পিঠা মেলা
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পৌষের পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বনামধন্য আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে শনিবার কলেজ মাঠে মিঠা মেলার আয়োজন করা হয়।

পিঠা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আ.স.ম. জামশেদ খোন্দকার। পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আলহাজ গাজী আমানুজ্জামান কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, বকশীগঞ্জ থানার ওসি মো. হজরত আলী,ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, দাতা সদস্য মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু প্রমুখ উপস্থিত ছিলেন। পিঠা মেলায় বিভিন্ন স্টলে বাহারী পদের পিঠা প্রদর্শন করা হয়।

পিঠা মেলা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান