ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২

S M Ashraful Azom
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২
সেবা ডেস্ক: রাজধানী ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুটি মামলায় দুই তরুণকে গ্রেফতার করেছে ডিএমপির সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। তারা হলো- ইমতিয়াজ উদ্দিন শুভ (২৫) ও মোক্তার হোসেন বাবু (২১)।

সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত শুভ এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডাইরেক্টরের নামে ভুয়া সেফবুক খুলে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়া তিনি এসিআই মোটরসের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছিলেন। এ ঘটনায় গত ১২ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে শুভকে সোমবার রাতে মগবাজারের ক্যাফে-ডি তাজ রেষ্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে একই দিন রাতে পল্লবীর বারুনটেক এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় মোক্তার হোসেন বাবুকে। তার বিরুদ্ধেও পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। চলতি বছরের ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করেন বিস্ময় ডট কম নামের একটি ওয়েবসাইট কর্তৃপক্ষ। বিস্ময় ডট কম বাংলা ভাষায় প্রশ্ন-উত্তরের সর্ববৃহৎ একটি সাইট। বাবুর বিরুদ্ধে অভিযোগ ছিল গত বছরের ২২ ডিসেম্বর ওই সাইটটি হ্যাক করেছিলেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান