বাংলাদেশ দ্রুত উন্নয়ন করছে, বললেন মার্সি টেম্বন

S M Ashraful Azom
বাংলাদেশ দ্রুত উন্নয়ন করছে, বললেন মার্সি টেম্বন
সেবা ডেস্ক: বুধবার বিকেলে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বন বলেছেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে দ্রুততার সঙ্গে উন্নয়ন করছে। কিন্তু সার্বিক পরিবেশ দূষণ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বিশ্বব্যাংক।পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণসহ ইতিবাচক সব বিষয়ে বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সব বিষয়ে নতুন প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়নে প্রস্তুত।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, বায়ু ও শব্দসহ সব ধরনের দূষণ রোধ ও অধিক পরিমাণে বৃক্ষরোপণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক্ষেত্রে বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগিদের সহায়তা পেলে দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার হবে।

দূষণ নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতার আগ্রহ ব্যক্ত করায় মার্সি টেম্বনকে ধন্যবাদ জানান মন্ত্রী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান