বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন সারাদেশের ১১৮ পুলিশ সদস্য

S M Ashraful Azom
0
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন সারাদেশের ১১৮ পুলিশ সদস্য
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও বাংলাদেশ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন সারাদেশের ১১৮ পুলিশ সদস্য। অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের জন্য তারা এ পদক পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা এ পদক নেবেন।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৪ পুলিশ সদস্যকে বিপিএম ও ২০ জনকে পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top