ঘরে বানান ফুলকপির দুই পদ

S M Ashraful Azom
ঘরে বানান ফুলকপির দুই পদ
মালাই ফুলকপি
সেবা ডেস্ক: ফুলের মতো দেখতে বড় সবজি ফুলকপি। শীতকালীন সবজি ফুলকপির রয়েছে ব্যাপক চাহিদা। এই সবজি দেখতেও যেমন সুন্দর এর তৈরি বিভিন্ন পদও বেশ লোভনীয় স্বাদের।

প্রতিদিন তো একঘেয়ে ফুলকপি ভাজি, ঝোল কিংবা মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকেন। তবে এর দুইটি সুস্বাদু রেসিপি রয়েছে যা আপনার জিভে জল আনবেই!  জেনে নিন রেসিপি দু’টি- 

মালাই ফুলকপি

উপকরণ:

ফুলকপি ১টি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া আধা চা চামচ, এলাচ ও কাঁচা মরিচ বাটা আধা চা চামচ, তেজপাতা ও দারুচিনি ২ থেকে ৩টি, দুধ দেড় কাপ, ক্রিম আধা কাপ, ঘি আধা কাপ, টক দই আধা কাপ, চিনি ও লবণ স্বাদমতো, কিসমিস অল্প পরিমাণে।

প্রণালী:

ফুলকপির ফুল ছাড়িয়ে নিন। প্যানে অল্প ঘি দিয়ে ফুলগুলো ভেজে তুলে রাখুন। এবার এতে বাকি ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এতে কাজুবাদাম ছাড়া অন্য সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। তিন মিনিট পর দই দিয়ে আরেকটু কষিয়ে অল্প দুধ দিন।

মসলা ভাজা-ভাজা হলে টমেটো ও ভাজা ফুলকপি দিয়ে আবার একটু দুধ দিয়ে কষান। একটু পর বাকি দুধ দিয়ে ঝোল ঝোল করে নিন। ফুটে উঠলে অল্প দুধে কাজুবাদাম বাটা গুলে দিন। এই রান্নায় পানি দেয়া যাবে না। ফুলকপি সিদ্ধ হয়ে এলে ক্রিম দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে চিনি ও কিশমিশ দিয়ে নামান গরম গরম পরিবেশন করুন মজাদার মালাই ফুলকপি।
চিকেন ফুলকপি ভুনা
চিকেন ফুলকপি ভুনা


চিকেন ফুলকপি ভুনা

উপকরণ :

মুরগির মাংস মাঝারি টুকরা করা ৫০০ গ্রাম, ফুলকপি টুকরা ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ। হলুদ গুঁড়া ২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, ধনেপাতা কুচি সামান্ন, আস্ত কাঁচামরিচ ৫ থেকে ৬টি।

প্রণালী :

প্রথমে মুরগির মাংস ধুয়ে নিন। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিন। এরপর গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে হালকা করে ভেজে এতে মুরগি ও ফুলকপির টুকরা ভেজে নিন। এরপর মুরগিতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে তাতে ধনেপাতা কুচি, কাঁচা মরিচ, ভাজা ফুলকপি এবং অল্প পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন। নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন ফুলকপি ভুনা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান