ইসলামপুরে বই উৎসব উদযাপন

S M Ashraful Azom
0
ইসলামপুরে বই উৎসব উদযাপন
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জামালপুর-২ আসনের এমপি  ফরিদুল হক খান দুলাল। ছবি- সেবা হট নিউজ
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : সারাদেশের মতো জামালপুরের ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ইসলামপুর জে জে কে এম গালর্স স্কুল এন্ড কলেজ,নেকজাহান মডেল স্কুল এবং ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন এমপি  ফরিদুল হক খান দুলাল।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জামালপুর-২ আসনের এমপি  ফরিদুল হক খান দুলাল ও অন্যান্যরা। ছবি- সেবা হট নিউজ
বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা, আরিফা ইয়াসমিন,অধ্যক্ষ জামাল আবদুল নাছের চৌধুরী চার্লেস, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের হাতে নতুন বই, উৎফুল্ল শিক্ষার্থীরা। ছবি- সেবা হট নিউজ
শিক্ষার্থীদের হাতে নতুন বই, উৎফুল্ল শিক্ষার্থীরা। ছবি- সেবা হট নিউজ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানায়ায়,উপজেলার এ বছর ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২ হাজার ১৩৮ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২৪ হাজার ৬৭২টি বই,৩৩টি দাখিল মাদরাসার ৮ হাজার ৯৭৯ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ২৬ হাজার ৭৭৬টি,৮০টি এবতেদায়ি ২৭হাজার ৭৫৬শিক্ষার্থীর মাঝে ৩লাখ ১১ হাজার ৮১৮টি,১৪টি এসএসসি ও দাখিল ভোকেশনালের ১হাজার ৯৪০ শিার্থীদের মাঝে ১০হাজার ৪৪০টি বই মোট ৬৫ হাজার ১২ শিক্ষার্থীদের মাঝে ৭ লাখ ৪০ হাজার ৩৩৬টি বই বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন এমপি  ফরিদুল হক খান দুলাল।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জামালপুর-২ আসনের এমপি  ফরিদুল হক খান দুলাল। ছবি- সেবা হট নিউজ
এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান,২৮০টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫২হাজার ১শত শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ২৮ হাজার ৪৮০টি বই বিতরণ করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top