ওয়াজেদিয়া স. প্রা. বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

S M Ashraful Azom
0
ওয়াজেদিয়া স. প্রা. বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ
বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: ১লা জানুয়ারি মানে নতুন বই দেওয়ার উৎসব। বরাবরের ন্যায় এবছরেও দেশের লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতেই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপনের ফলে এটা এখন সর্বজনীন উৎসবের রূপ পেয়েছে।

অনেক স্কুলেই নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুরাও নতুন আশা নিয়ে নতুন বই হাতে নিয়ে প্রফুল্লচিত্তে বাড়ি ফিরে। বছরের প্রথম দিনে শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে এ নতুন বই শিশুদের জন্য অনবদ্য এক উপহার হয়ে উঠবে।

তার ধারাবাহিকতায় সারা বাঁশখালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে নতুন বই প্রদান উৎসব যেন শিক্ষার্থীদের মন ছুঁয়েছে। শিলকুপ ইউনিয়নে অবস্থিত উত্তর মনকিচর ওয়াজেদিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. বেলাল উদ্দিন সিকদারে সভাপতিত্বে আজ (বুধবার) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি, শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া রানী বড়ুয়া। বিশেষ অথিতি ছিলেন শীলকুপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নাছিমা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবি আক্তার, জোবাইদাসহ স্থানীয় অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

প্রধান শিক্ষক বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে খুবই ভালো লাগলো। আমাদের শিশুরা অধীর আগ্রহ নিয়ে বছরের প্রথম দিনে চলে আসে নতুন বই সংগ্রহে। সুন্দর উৎসব মুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় এবছরও নতুন বই  শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top