কাল থেকে আবারও শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ

S M Ashraful Azom
কাল থেকে আবারও শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ
সেবা ডেস্ক: বাংলায় একটি কথা আছে, “মাঘে বাঘে কাঁদে”। কিন্তু বর্তমান সময়ে মাঘ আসা মাত্রই শীত যেন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে দেশ থেকেই! তবে একেবারে পালিয়ে যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দেশের কয়েকটি স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এমনটা অব্যাহত থাকবে তিন দিন।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আবারো তাপমাত্রা কমবে। কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। এরপর কিছুটা বাড়লেও ফের কমতে পারে। মাঘজুড়ে এ অবস্থা থাকতে পারে।

তিনি বলেন, আজ রাজধানীসহ সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে ঢাকায় ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রোববার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে নওগাঁয় ৪ মিলিমিটার, রাজশাহীতে ২ ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান