ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিনের জাহাজ চালু

S M Ashraful Azom
ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিনের জাহাজ চালু
সেবা ডেস্ক: আসছে ফেব্রুয়ারী থেকে সেন্টমার্টিন যেতে হলে আর টেকনাফ যেতে হবে না! ফেব্রুয়ারি থেকেই কক্সবাজার থেকে সরাসরি জাহাজে যাওয়া যাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপে।
কর্ণফুলী শিপ বিল্ডার্সের বিশ্বস্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জাহাজ সার্ভিসটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লি.। পরিচালনায় সার্বিক সহযোগীতায় থাকছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম। প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ফেব্রুয়ারির প্রথমেই জাহাজটি উদ্বোধন করা হবে।

এমভি কর্ণফুলী এক্সপ্রেস নামের উপকূলীয় সমুদ্রগামী জাহাজটির ভাড়ার তালিকা ও সময়সূচী এখনো জানা যায়নি। তবে সূত্র বলছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্ভিসটির বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে খুলনা থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। সার্ভিসটি চালু হলে সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশি ভোলা-হাতিয়া-নিঝুমদ্বীপ-কুতুবদিয়া-পতেঙ্গা-মহেশখালী-কক্সবাজার-ইনানী ও টেকনাফের দৃশ্যও উপভোগ করা যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান