বছরের পহেলা মার্চ ‘জাতীয় বিমা দিবস’ পালনের সিদ্ধান্ত

S M Ashraful Azom
বছরের পহেলা মার্চ  ‘জাতীয় বিমা দিবস’ পালনের সিদ্ধান্ত
সেবা ডেস্ক: এখন থেকে প্রতি বছরের পহেলা মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে  ‘খ’ ক্যাটাগরিতে দিবসটি পালনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বীমা কোম্পানিতে জাতির পিতার এই যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখার জন্য ১ মার্চ’কে  ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বীমা নীতি-২০১৪ এ জাতীয় বীমা দিবস চালুর কথা বলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান