আগামী সোমবার থেকে এসএসসির প্রবেশপত্র বিতরন

S M Ashraful Azom
আগামী সোমবার থেকে এসএসসির প্রবেশপত্র বিতরন
সেবা ডেস্ক: ২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২০ জানুয়ারি সোমবার থেকে বিতরণ শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানিয়েছে, কেন্দ্র সচিবরা বোর্ড থেকে কেন্দ্রের সব পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করবেন। পরে ২১ জানুয়ারি তা বিতরণ করা হবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে ২২ থেকে ৩০ জানুয়ারির মধ্যে বোর্ড বরাবর সংশোধনের আবেদন করতে হবে।

বোর্ড থেকে কেন্দ্র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস সময়ে বোর্ড থেকে ২০ জানুয়ারি প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ২১ জানুয়ারি তিনি কেন্দ্রের অধীন প্রতিষ্ঠানগুলোতে এসএসসির প্রবেশপত্র বিতরণ করবেন।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ২২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির এক তারিখে অনুষ্ঠিত হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান