বকশীগঞ্জে পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ
আঃ রাজ্জাক মাহমুদ, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২০ মৌসুমের নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী পাট চাষীদের মাঝে মঙ্গলবার দুপুরে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পাট অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০০ জন পাট চাষীর মাঝে ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার প্রধান অতিথি থেকে সার বিতরণ করেন।

সার বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, নিলক্ষিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ পাট চাষীরা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান