রৌমারীর চরাঞ্চলে আলোকিত তরুন সংগঠনের শীতবস্ত্র বিতরন

S M Ashraful Azom
0
রৌমারীর চরাঞ্চলে আলোকিত তরুন সংগঠনের শীতবস্ত্র বিতরন
শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় গত কয়েক দিনে কনকনে শীত ও ঠান্ডার কারনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি কষ্টভোগ করছেন গ্রামের খেটে খাওয়া মানুষ।

এরই মধ্যে ঢাকা গাজিপুরের আলোকিত তরুন সংগঠনের পক্ষ থেকে হত-দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরন করা হয়েছে।

পহেলা জানুয়ারী (বুধবার) দুপুর ২টার দিকে উপজেলা বন্দবেড় ইউনিয়নের উত্তর-দক্ষিণ ফলুয়ার চর ও আশপাশের কয়েকটি গ্রামে এসব কম্বল ও শীতের পোশাক বিতরন করা হয়। ওই এলাকায় নদীভাঙ্গন কবলিত প্রায় ৫’শ অসহায়  নারী-পুরুষের মাঝে কম্বল ও শীতের পোশাক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা গাজিুপর থেকে আসা আলোকিত তরুন সংগঠনের যুগ্ন আহবায়ক তুষার আহমেদ, কোষাধ্যক্ষ শামিম হোসেন, সদস্য সাজ্জাদ হোসেন সুমন, আকাশ খান প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top