আজ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

S M Ashraful Azom
আজ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি
সেবা ডেস্ক: ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ১৬ জানুয়ারি ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক ২২ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ওই সভায় সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনাররাও সভায় উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ জানুয়ারি। এরপর ১০ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। আর ভোটগ্রহণ করা হবে পহেলা ফেব্রুয়ারি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান