শিকলে বন্দী আট বছর

S M Ashraful Azom
শিকলে বন্দী আট বছর
হারুন অর রশিদ, দেওয়ানগঞ্জ : হঠাৎ করে ক্যামেরাম্যান গাড়ী থামালো। রাস্তার পাশে তাকাতেই দেখলাম তাকড়া জোয়ান এক যুবক সুপারী গাছের সাথে তালা বদ্ধ বসে আছে। 

কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করতেই  সে বলল লিটন। বাবার নাম বলতে পারেনা। প্রতিবেশি এক মহিলার সাথে কথা বলে জানা যায়  লিটন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি'র  সানন্দবাড়ী বাজারে চাউলের দোকান করতো, তার বাবার নাম সিরাজুল ইসলাম গুন্ধু।

কথিত আছে  সানন্দবাড়ী বাজারে চাউল সেডে বাস করতো এক পাগলী।  লিটন পাগলীর সাথে সর্বদা ক্ষেপিয়ে মজা করতো। এদিকে হঠাৎ অন্য আরেক পাগল আমদানী হয় বাজারে। লিটনের বাবা পাগলকে খাবার খাওয়াতো নিয়মিত।  

চলাফেরার তারতম্যের কারনে পাগলকে গালাগাল করে লিটনের বাবা। পরের দিন হতে আর ঐ পাগলকে খুজে পাওয়া যায়নি।পরের দিন হঠাৎ করেই সিরাজুল  গুন্ধু নিজেই পাগল হয়ে পাগলামী শুরু করে। গ্রাম্য কবিরাজের ঝারফুকে সুস্থ্য হলেও বধ্যপাগল হয় ছেলে লিটন।  

তার পাগলামীর মাত্রা বেড়ে গেলে প্রায় ৮ বছর যাবৎ এভাবেই শিকল ব্ন্ধী করে রাখা হয়। দির্ঘদিন ব্যবসা না থাকায় মুলধন শেষ করে ফেলে গুন্ধু। টাকার অভাবে কবিরাজী তাবিজ কবজ বা ঝারফুক ছাড়া লিটনের ভাগ্যে জোটেনি  কোনো ডাক্তারের পরামর্শ বা ঔষধ। 

দেশের বিত্তবানদের সহযোগীতা পেলে হয়তো লিটন আবার ফিরে পেতে পারে তার পুর্বের জীবন।
 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান