মেলান্দহে সাংবাদিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়

S M Ashraful Azom
মেলান্দহে সাংবাদিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে তিন দিনের বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা ২৩ জানুয়ারি দুপুর আটাইটায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।

 জেলা সহকারি তথ্য অফিসার কবির হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা।

জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের জামালপুরের সম্পাদক এম.এ. জলিল কর্মশালার উদ্ধোধন করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ডেইলী স্টারের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি প্রফেসর আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভি-ভোরের কাগজের প্রতিনিধি দুলাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, প্রশিক্ষণের সমন্বয়ক ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক/নিউনেশনের প্রতিনিধি শাহ্ জামাল, আমাদের সময়ের ইসলামপুর প্রতিনিধি ও জামালপুর লাইভের সম্পাদক সাইদুর রহমান, নকশী বাংলা টিভির এমডি ফজলুল করিম ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি জাহিদ হাসান সোহাগ প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান