ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: প্রধান নির্বাচন কমিশনার

S M Ashraful Azom
ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রধান নির্বাচন কমিশনার
সেবা ডেস্ক: আসন্ন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমেই সুষ্ঠু ভোট সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। 
মঙ্গলবার বিকেলে রাজধানী বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ইভিএম প্রদর্শনী ও ভোটারদের প্রশিক্ষণ দান কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, আগে জালভোট, ব্যালট ছিনতাই হতো। ইভিএম এ ভোট হলে সেই সুযোগ থাকবে না। মানুষ যার যার ভোট সে দিতে পারবে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ইভিএম’র গুরুত্ব রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনে বেলা ১১টায় কমিশন সভা হয়। সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ইভিএম এ জালিয়াতির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, যদি কারো আঙুল না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তি ভোটগ্রহণ কর্মকর্তারার মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ঘটনায় মাত্র ১ শতাংশ ভোটারদের সনাক্ত করতে পারবেন ভোটগ্রহণ কর্মকর্তা। ১ শতাংশের বেশির প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরো বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে। পরবর্তীতে চাইলে এ ইভিএমের তথ্য জানা যাবে।

মো. আলমগীর আরো বলেন, ভোটের তথ্য আমাদের কাছে ডিজিটালি সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছা করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন। কেউ মামলা করলে আমরা তথ্য দেখাতে পারব।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান