প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো নারীদের বডি বিল্ডিং কনটেস্ট

S M Ashraful Azom
0
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো নারীদের বডি বিল্ডিং কনটেস্ট
সবার বামে বিজয়ী অহনা রহমান
সেবা ডেস্ক: রাজধানীতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো নারীদের বডি বিল্ডিং কনটেস্ট! ২৯ জন প্রতিযোগীকে হারিয়ে এই কনটেস্টে জয়লাভ করেন ১৯ বছর বয়সী বডি বিল্ডার অহনা রহমান!

বাংলাদেশে নারীদের জন্য প্রথম বডি বিল্ডিং কনটেস্ট!

বাংলাদেশে নারীদের জন্য প্রথম বডি বিল্ডিং কনটেস্ট!
পুরস্কার হাতে মাঝখানে অহনা রহমান, দুপাশে অন্যান্য অংশগ্রহনকারীগন

বাংলাদেশে বডি বিল্ডিং কনটেস্ট, তাও আবার নারীদের! আন্তর্জাতিক বডি বল্ডিং কনটেস্টগুলোতে সাধারনত বিকিনি পড়ে কনটেস্ট সম্পন্ন করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে এই বডি বিল্ডিং কনটেস্ট এর ড্রেস কোড ছিলো লেগিংস এবং ফুলহাতার ক্রপটপ।

২৯ জনকে হারিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম স্থান লাভ করেন অহনা রহমান! তিনি জানান, “এই কনটেস্ট জিতে আমি খুবই আনন্দিত! কখনো ভাবতেও পারিনি বাংলাদেশে এরকম একটি আয়োজন কখনো হবে! আমার ভাই আমার এই যাত্রায় আমাকে পূর্ণ সমর্থন দিয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞ।”

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন এর জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম জানান, নারীদের জন্য আয়োজন করা এই কনটেস্টে বিশাল সাড়া পেয়েছেন তারা। বাংলাদেশে বর্তমানে নারী বডিবিল্ডারদের পরিমান বাড়ছে, এবং অনেক নারীই অনুপ্রাণিত হচ্ছেন বর্তমানের বডিবিল্ডারদের দেখে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top