সাবেক এমপি মিল্লাতের মা রোকেয়া বেগমের দাফন সম্পন্ন

S M Ashraful Azom
সাবেক এমপি মিল্লাতের মা রোকেয়া বেগমের দাফন সম্পন্ন
সাবেক এমপি মিল্লাতের মা রোকেয়া বেগমের জানাযার আগে সবার কাছে দোয়া চাচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি- সেবা হট নিউজ

সেবা ডেস্ক
:  জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের মাতা রোকেয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার জুমা নামাজের পর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জানাযা নামাজে মায়ের রূহের মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া চান সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ।
জানাযার কিছু অংশ। ছবি সেবা হট নিউজ
জানাযার কিছু অংশ। ছবি সেবা হট নিউজ

জানাযা নামাজে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, মরহুমার নাতি সাঈদ বিন জামান সৌরভ, ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান সৌভন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার তৌফিকুল ইসলাম,দেওয়ানগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ বিপুল লোহানী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোকেয়া বেগম।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান