টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Ashraful Azom
টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সেবা ডেস্ক: টাঙ্গাইল স্টেডিয়ামে প্রতিবন্ধি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২২ জানুয়ারি সকালে জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, সদস্য ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী।

প্রতিযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫৫ জন, হাইকেয়ার বধির স্কুলের ৩০ জন, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ১০ জন ও বিভিন্ন স্কুলের আরও ৫ জনসহ মোট ১০০ জন অংশগ্রহণ করে। অটিজম আক্রান্ত শিশুরা দৌড়, মায়ের সাথে মেয়েদের দৌড়, যেমন খুশি তেমন সাজা, ঝুড়িতে বল নিক্ষেপ, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরসহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান