ঘরে বানান স্বাদের ‘বিবিখানা’ পিঠা

S M Ashraful Azom
ঘরে বানান স্বাদের ‘বিবিখানা’ পিঠা
সেবা ডেস্ক: বাংলাদেশে রয়েছে নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠা। আর শীতকাল মানেই শুরু হয় বাহারি পিঠার উৎসব। তবে অনেক পিঠাই আজ প্রায় হারাতে বসেছে। বিশেষ করে শহুরে জীবনে পিঠা খাওয়া যেন এক আতঙ্ক।

উপকরণ যোগাড় করার ঝক্কি, সেই সঙ্গে আবার সঠিক রেসিপি না থাকায় পিঠার স্বাদ, চেহারা ভিন্ন হয়ে যায়। বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার নাম শুনেছেন নিশ্চয়? কিন্তু ঐতিহ্যবাহী এ পিঠা বানিয়ে খেয়েছেন কি কখনো? ঘরে থাকা উপকরণে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি।

তাহলে আর দেরি কেন? জেনে নিন সহজ ও সঠিক রেসিপিটি-       

উপকরণ:
চালের গুঁড়া ২ কাপ, গুঁড়া দুধ এক কাপ, তরল দুধ এক কাপ, গুড় ২ কাপ, ডিম ৩ টি, কোরানো নারকেল এক কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, ঘি আধা কাপ,পানি এক কাপ।   

প্রনালী:
চুলায় প্যান বসিয়ে চালের গুঁড়া হালকা ভেজে তুলে রাখুন। পরিমাণ মতো পানিতে গুড় দিয়ে জ্বাল দিয়ে নিন। এবার এতে গুঁড়া দুধ, ডিম, চালের গুঁড়া, নারকেল মিশিয়ে নিন। টিফিন বাটিতে বা কেকের মোল্ডে ঘি ব্রাশ করে খামির ঢেলে হালকা ঝাকিয়ে নিন। এবার চুলায় মোটা তাওয়া বসিয়ে ১০ মিনিট প্রি হিট করে নিন। তার ওপর মোল্ড বসিয়ে এক ঘন্টা বেক করুন। কেক হয়েছে কিনা জানতে কাঠি ঢুকিয়ে চেক করে নিতে পারেন। নামিয়ে ঠাণ্ডা করে নিন। উপরে চেরি, বাদাম কুঁচি বা নারকেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিবিখানা পিঠা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান