জালীয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

S M Ashraful Azom
জালীয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার শীলকুপ জালীয়াখালী নতুন বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জালিয়াখালী বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজে এ শাখার শুভ উদ্বোধন করেন ডিবিবিএল’র রিজিওনাল ম্যানেজার হোছাইন মাহবুব ইমতিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার।

জালিয়াখালী নতুন বাজার ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মুহাম্মদ আকতার হোছাইন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এরিয়া ম্যানেজার মুহাম্মদ শওকত হোসেন, চটগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা, উপজেলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি
 মুহাম্মদ সাহাব উদ্দিন, সরল ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুবক্কর কোম্পানী, ডা. এম এ কাদের খাঁন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালিয়াখালী নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার টেইলার মুহাম্মদ নুর উদ্দিন, ব্যবসায়ী মু. ফজলুল করিম, আলী হোসেন, জসিম উদ্দিন আহমদ, ব্যবসায়ী মুহাম্মদ ইসহাক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান