“ইসির নির্দেশনা মেনে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী”

S M Ashraful Azom
“ইসির নির্দেশনা মেনে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী”
সেবা ডেস্ক: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ও স্বরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি নির্বাচন কমিশনের। এখানে আমাদের কিছু করার নেই। তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে।

নির্বাচন ও পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ জন্য প্রতি বছর পহেলা জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে স্বাক্ষরতার হার ৭৩ শতাংশে উপনিত হয়েছে।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানটির গর্ভনিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান