পলাশবাড়ীর বিউটি হত্যা মামলার পলাতক আসামী মামুন আটক

S M Ashraful Azom
পলাশবাড়ীর বিউটি হত্যা মামলার পলাতক আসামী মামুন আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীর বিউটি হত্যাকান্ড মামলার পলাতক প্রধান আসামী ঘাতক স্বামী মামুনকে গতকাল ২৪ জানুয়ারী শুক্রবার সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বালুয়াহাটে একটি কোচ কাউন্টার থেকে আটক করেছেন নিহত গৃহবধূর ভাই ফিরোজ কবির ঘাতক স্বামীকে জাঁপটে ধরার সময় অপর আসামী নিহত গৃহবধূর শাশুড়ি সুযোগ বুঝে পালিয়ে যায়।

পরে আটককৃত আসামীকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃত আসামী ঘাতক মামুন পলাশবাড়ী পৌর এলাকার সিধনগ্রামের মজিদ সরকারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ধৃত আসামীকে এ হত্যা মামলার তদন্তকারী সিআইডির কর্মকর্তা তানভির আহম্মেদের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য,গত ২০১৯ সালের ১৯ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার সিঁধনগ্রাম থেকে এক সন্তানের জননী বিউটি বেগম নামের এক গৃহবধুর লাশ পুলিশ উদ্ধার করে।নিহত বিউটি পৌর শহরের নুনিয়াগাড়ীর আব্দুস সামাদের মেয়ে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ ঘটনার দিন থেকেই নিহত গৃহবধূর স্বামী মামুন মিয়া, শাশুড়ী, ভাসুর ও জা নিহত গৃহবধূর এক বছর বয়সি শিশু সন্তান কে নিয়ে পলাতক ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান