কম্বল বিতরণ করে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন মঞ্জু

S M Ashraful Azom
কম্বল বিতরণ করে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন মঞ্জু
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অসহায় শীতার্তদের মাঝে গরম কাপড় কম্বল বিতরণ করে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সকালে প্রেসক্লাব চত্বরে স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে শহর তলীর পাঁচশতাধিক দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন শীত কাতর মানুষের কষ্ট কথা শুনে প্রধান মন্ত্রী গরম কাপড় কম্বল পাঠিয়েছেন। আপনার শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সেচ্ছা সেবক লীগ নেতা সোহানুর রহমান সোহান, মমিনুল ইসলাম ও রিয়েল প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান