মেলান্দহে ক্যান্সার প্রতিরোধ শীর্ষক স্বাস্থ্যসেবা

S M Ashraful Azom
মেলান্দহে ক্যান্সার প্রতিরোধ শীর্ষক স্বাস্থ্যসেবা
জামালপুর সংবাদদাতা : মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে জরায়ু মূখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ শীর্ষক স্বাস্থ্যসেবা ক্যাম্প রুহিলী কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়।

৩০ জানুয়ারি এনজিও কর্মী মো: আতাহার আলী এর আয়োজন করে। ৪ শতাধিক হতদরিদ্র গ্রামীন জনগোষ্ঠী মা’র জরায়ু মূখ ও স্তন ক্যান্সার  প্রতিরোধে পরিক্ষা নিরিক্ষা, মেডিকেল চেকআপ ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবা প্রদানসহ স্বাস্থ সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।

হেলথ্ ইন্সপেক্টর আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক, উপসহকারী কর্মকর্তা মাহতাব উদ্দিন, উপজেলা হেলথ্ ইন্সপেক্টর এস এম বদরুল আলম, সেনেটারি ইন্সপেক্টর রাবেয়া বেগম, স্বাস্থ্য সহকারী মমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, ফয়জুর রহমান, হাসানুজ্জামান, মাবিয়া খাতুন, সিএইচসিপি রোজিনা আক্তার, রউশন আরা, রেবেকা সুলতানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান