ময়মন‌সিং‌হে বাস ট্রাক সংঘ‌র্ষে নিহত ১

S M Ashraful Azom
ময়মন‌সিং‌হে বাস ট্রাক সংঘ‌র্ষে নিহত ১
সেবা ডেস্ক: ঘন কুয়াশার কারণে ময়মনসিংহে চারটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ থেকে ৩৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ( ১৫ জানুয়ারি) সকালে ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাজীর শিমলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে বালি আনলোড করছিল। এসময় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে এসে জোরে ধাক্কা দেয়। পরপর আরও তিনটি বাস ওই বাসটির পেছন এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক ও সবগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা বলছেন, অবৈধভাবে মহাসড়কের পাশে বালি রেখে ব্যবসা করা হচ্ছে। এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করেন। এবং কিছুক্ষণ আগেই হতাহতদের উদ্ধার কাজ শেষ হয়েছে। কিন্তু রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো এখনো সরানো যায়নি। এ ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশের রাস্তার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান