কুড়িগ্রামে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত

S M Ashraful Azom
কুড়িগ্রামে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয সঞ্চয় অধিদপ্তর এর উদ্যোগে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এর আয়োজনে সঞ্চয় সপ্তাহ পালিত হয়েছে।

‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় জেলা সঞ্চয় অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আসাদুজ্জামান, সহকারী পরিচালক জেলা সঞ্চয় অফিস, কুড়িগ্রাম, মো: আব্দুস সাত্তার (অব:) সহকারি পরিচালক, আলহাজ্ব মো: আবু তালেব (অব:) জেলা সঞ্চয় অফিস, একেএম সামিউল হক সভাপতি প্রবীণ হিতৈষী সংঘ, বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র বর্মণ, মো: আমজাদ হোসেন (অব:) প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক লি:, পরিমল কুমার শাহা (অব:) মৎস্য কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক ডা: জিএম ক্যাপ্টেন প্রমুখ।

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রাম জেলা সঞ্চয় অফিস/ব্যুরো জনসাধারনকে সঞ্চয় সমন্ধে উব্ধুদ্ধকরণ এর লক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান