কখনো পক্ষপাতমূলক নির্বাচন করিনি, করবো না: প্রধান নির্বাচন কমিশনার

S M Ashraful Azom
কখনো পক্ষপাতমূলক নির্বাচন করিনি, করবো না প্রধান নির্বাচন কমিশনার
সেবা ডেস্ক: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বরাবরের মতই পক্ষপাতহীন নির্বাচন আয়োজন করবে কমিশন। এসময় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।
শুক্রবার দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নিবাচনী সামগ্রী বিতরণ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। যা আজই পৌঁছে যাবে ভোট কেন্দ্রগুলোতে।

নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে রয়েছে নিরাপত্তা। গতকাল মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা রোববার ভোর পর্যন্ত বহাল থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান