আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

S M Ashraful Azom
আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: ফলোআপ চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে তিনি ঢাকা ছাড়বেন। বুধবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
সোমবার এতথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাছের।

গত বছর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এরপর থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যেই সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের।

২০১৯ সালে ২ মার্চ ভোরে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান