ওমান সুলতানের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক

S M Ashraful Azom
ওমান সুলতানের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক
সেবা ডেস্ক: ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে আগামীকাল সোমবার বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করবে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ মারা যান। ৭৯ বছর বয়সী কাবুস গত মাসেই বেলজিয়ামে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে সেসময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান