বকশীগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম শুরু

S M Ashraful Azom
বকশীগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম শুরু
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়।
বিকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মো.হজরত আলী, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ক্ষণগণনা কার্যক্রমে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান