চীনে অবস্থানকারী বাংলাদেশীদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

S M Ashraful Azom
চীনে অবস্থানকারী বাংলাদেশীদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সেবা ডেস্ক: চীনে রহস্য ভাইরাস ‌’করোনাভাইরাস’ ছড়িয়ে পড়ায় সেখান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। চীনে অবস্থান করা যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর লিখেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের উহানে ৩ থেকে ৪শ’ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ নেওয়া হচ্ছে।এখনো কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। চীনের বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন [(৮৬)-১৭৮০১১১৬০০৫] খোলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান