বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক সভা

S M Ashraful Azom
বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক উদ্বোধনী সভা
বাঁশখালী সংবাদদাতা: বাঁশখালী এফপিআর সেন্টারের উদ্যোগে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বার্ষিক ব্যবসা উদ্বোধনী অনুষ্ঠান কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) অনুষ্ঠিত ব্যবসা উদ্বোধনী সভায় বাঁশখালী শাখার বিএম হাফেজ মু. মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গুনাগরি অফিস ইনচার্জ মৌলানা মুহাম্মদ মুছা। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ বাঁশখালী শাখার ইনচার্জ ও সাতকানিয়া-আনোয়ারা শাখার এরিয়া ইনচার্জ নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া শাখার আরসি নুর হোছেন, বাঁশখালী শাখার বিসি সরোয়ার আস্করী, হাফেজ মু. ইউসুফ, ডা. মু. কাইছার, মু. ইয়াছিন আরফাত, হাফেজ মু. জাহেদ।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বাঁশখালী শাখার ২০১৯ অর্থ বছরের ব্যবসায়িক হিসাব ক্লোজিং পরবর্তী ২০২০ অর্থ বছরের ব্যবসায়িক কার্যক্রমের নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি কেকে কেটে নতুন বছরের ব্যসায়িক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় বাঁশখালীতে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান