বিটিআরসিকে পঞ্চম কিস্তির সাড়ে ২৭ কোটি টাকা দিল রবি

S M Ashraful Azom
বিটিআরসিকে পঞ্চম কিস্তির সাড়ে ২৭ কোটি টাকা দিল রবি
সেবা ডেস্ক: বিটিআরসির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার নিরীক্ষা দাবির মধ্যে প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর রবি। আজ মঙ্গলবার অপারেটরটি এই টাকা পরিশোধ করে।

গত ৫ জানুয়ারি বিটিআরসির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার নিরীক্ষা দাবির মধ্যে ১৩৮ কোটি টাকা কিস্তিতে পাঁচ মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে ডেইলি বাংলাদেশকে জানান, পাঁচ কিস্তির মধ্যে রবি প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা মঙ্গলবার বিটিআরসিতে জমা দিয়েছে। এই টাকা জমা দেয়ার মাধ্যমে রবির এনওসিসহ যেসব সার্ভিস বন্ধ রাখা হয়েছিল তা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারা যদি পরবর্তী কিস্তির টাকা সময় মতো না দেয় তাহলে আবারো এসব সুবিধা বন্ধ করে দেয়া হবে।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে প্রথম কিস্তির অর্থ মঙ্গলবার বিটিআরসিতে আমরা জমা দিয়েছি।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই গ্রামীণফোনের কাছে নিরীক্ষা দাবির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে চিঠি দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কয়েক দফা চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নোটিস পাঠানো হয় দুই অপারেটরকে। কিন্তু বিটিআরসির দাবি করা টাকার ওই অঙ্ক নিয়ে বরাবরই আপত্তি জানিয়েছে দুই অপারেটর।

বিটিআরসির দেয়া ওই নোটিস চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে রবি। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়। তবে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে আপিল করে প্রতিষ্ঠানটি। সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গত ২৫ নভেম্বর রুল জারি করে। রবির কাছ থেকে পাওনা আদায়ে বিটিআরসিকে বিরত থাকতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

এরপর গত ৫ জানুয়ারি রবির কাছে বিটিআরসির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার নিরীক্ষা দাবির মধ্যে ১৩৮ কোটি টাকা কিস্তিতে পাঁচ মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান