সানন্দবাড়ীতে এক হাজার পিছ ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

S M Ashraful Azom
সানন্দবাড়ীতে এক হাজার পিছ ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকা থেকে ১৭ জানুয়ারি শুক্রবার এক হাজার পিস ইয়াবা বড়িসহ একজন বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. হারেছ আলী (৫০)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ১৭ জানুয়ারি সকাল নয়টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে তল্লাশি চকি বসানো হয়। অভিযানের এক পর্যায়ে রৌমারী থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. হারেছ আলীর ব্যাগে একহাজারটি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। মাদক কারবারি মো. হারেছ আলীকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান