আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

S M Ashraful Azom
0
আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
সেবা ডেস্ক: বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সারাদেশে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আন্দোলনরত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ ১৬ জানুয়ারি দেয়া হবে বলে জানান মন্ত্রী। এ ঘোষণার পর শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। আগামী শনিবার থেকে তারা কাজে ফিরবেন।

বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী ছাড়াও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, দুই মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

বকেয়া বেতন-ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে ১৪ ডিসেম্বর অনশন স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা। দাবি পূরণে তারা ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় পুনরায় তারা আন্দোলনে নেমেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top