বই নয় কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে শিক্ষার্থীরা: প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
বই নয় কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে শিক্ষার্থীরা প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা আর বই-খাতা নয় কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের ৬ তলা ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে। আপনাদের ছেলে মেয়েরা আজ বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসে। আগামী ৫ বছরের মধ্যে তাদের আর বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসতে হবে না। তারা কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে।

সরকার যোগাযোগ ও শিক্ষায় বৈপ্লবিক পরির্বতন এনেছেন উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে। গ্রামাঞ্চলের রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে। চুনারুঘাট উপজেলা শত ভাগ বিদ্যুতায়ন হয়েছে।

কলেজের অধ্যক্ষ বাবু অশিত কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান