বৌভাত অনুষ্ঠানের দিনে গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

S M Ashraful Azom
বৌভাত অনুষ্ঠানের দিনে গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বৌভাত অনুষ্ঠানের দিনে, গাছের সাথে রশি পেছিয়ে আত্মহত্যা করেছেন, মোঃ বাচ্চু মিয়া (২২) নামের এক যুবক। এটি আত্মহত্যা নাকি হত্যা প্রশ্ন এখন জনমনে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল (পটল পাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাচ্চু মিয়া সাথে দুই মাস পূর্বে সাঘাটা ইউনিয়নের চর-গোবিন্দী গ্রামের ওবাইদুল ইসলামের মেয়ে মোছাঃ রঞ্জনা (১৮) পারিবারিক ভাবে বিয়ে হয়। গতকাল ছিল বৌ-ভাত অনুষ্ঠান । চলছে আনন্দ ঘন পরিবেশ ওই পরিবারে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘড়ে ঘুমিয়ে পড়েন বাচ্চু। পরের দিন আজ ২৪ জানুয়ারী শুক্রবার তার বসত ঘড়ের অদুরে বাঁশ ঝাড়ে গাছে বাচ্চু মিয়ার রশি দিয়ে ফাঁস লটকানো দেখতে পায় লোকজন। খবর এলাকায় ছড়িয়ে পড়লে। হাজারো নর-নারী ভীর করতে থাকে ওই স্থানে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। সাঘাটা থানা

অফিসার ইনচার্জ বেলাল হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না রহস্যজনক এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে গুনজন বিরাজ করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান