টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

S M Ashraful Azom
টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সেবা ডেস্ক: টাঙ্গাইল পৌরসভার হাউজিং এলাকা ও লোৗহজং নদীর দুই পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা  স্থাপনায়  ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকাল থেকে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

এসময় হাউজিং এলাকা ও এর আশে পাশে নদীর তীরে অবধৈভাবে গড়ে ওঠা বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভেঙ্গে দেয়া হয়।

হাউজিং সোসাইটির সভাপতি শাহীন আকন্দ বলেন, যারা এখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে, দ্রুত তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হোক।

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকুনুজ্জামান জানান, লৌহজং নদী উদ্ধারের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে। এখানে হাউজিং, গণপূর্ত ও পানি উন্নয়ন এক জায়গা রয়েছে। আজ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে কিছু জমি উদ্ধার করা হলো। এই অভিযান পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান